মূল অংশে যান
ePOSBD
ফিচার ব্যবসার ধরন দাম লাইভ ডেমো ক্লায়েন্ট যোগাযোগ
বাংলা | EN
লগইন ৭ দিন ফ্রি ট্রায়াল

গোপনীয়তা নীতি

শেষ হালনাগাদ: ১৮/১১/২০২৬

SobarPriyo কোন তথ্য রাখে, কেন রাখে, আর কীভাবে সুরক্ষিত রাখে, এখানে তা লেখা আছে।

১. যে তথ্য রাখা হয়

অ্যাকাউন্টের তথ্য: দোকানের নাম, মালিকের নাম, মোবাইল, ইমেইল আর বিলের রেকর্ড।

দোকানের তথ্য: দোকান নিজে যা লেখে, যেমন পণ্য, বিক্রি, কাস্টমার, সাপ্লায়ার, হিসাব, কর্মী, হাজিরা ও বেতন।

ব্যবহারের তথ্য: লগইনের সময়, IP ঠিকানা, ত্রুটির লগ, আর সংখ্যার হিসাব (যেমন কতজন ইউজার, ডেটাবেসের আকার)। ওয়েবসাইটের ট্রায়াল ফর্মে দেওয়া নাম ও মোবাইল।

২. কেন ব্যবহার করা হয়

সেবা চালাতে, সাপোর্ট দিতে, বিল ও নবায়নের খবর পাঠাতে, নিরাপত্তা রক্ষা করতে আর সফটওয়্যার উন্নত করতে।

আমরা আপনার বা আপনার কাস্টমারের তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।

৩. কার সাথে শেয়ার হয়

শুধু সেবা চালাতে যাদের লাগে: হোস্টিং প্রতিষ্ঠান (সার্ভার), SMS গেটওয়ে (দোকান SMS পাঠালে), আর পেমেন্ট গেটওয়ে (অনলাইনে পরিশোধ করলে)। আইন অনুযায়ী বাধ্য হলে সরকারি কর্তৃপক্ষকে।

৪. সুরক্ষা

প্রতিটি দোকানের আলাদা ডেটাবেস ও আলাদা ডেটাবেস ইউজার, তাই এক দোকান অন্যটির তথ্য দেখতে পায় না। সংযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা, পাসওয়ার্ড হ্যাশ করা, আর SMS ও পেমেন্টের গোপন key এনক্রিপ্ট করে রাখা।

আমাদের কর্মী সাপোর্টের জন্য দোকানে ঢুকলে প্রতিটি প্রবেশ কারণসহ লেখা থাকে আর দোকানে দেখা যায়। নিয়ন্ত্রণ প্যানেলে দুই ধাপের লগইন।

৫. কতদিন রাখা হয়

অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত। অ্যাকাউন্ট বন্ধ হলে মালিককে ডেটা ডাউনলোডের সুযোগ দিয়ে ৯০ দিন পর মোছা হয়; ব্যাকআপ থেকেও পরবর্তী ব্যাকআপ চক্রে মুছে যায়। আইনে যে বিলের রেকর্ড রাখতে হয়, তা রাখা হয়।

৬. আপনার অধিকার

আপনি আপনার তথ্য দেখতে, ঠিক করতে, পুরোটা ডাউনলোড করতে বা মুছে ফেলতে বলতে পারেন। দোকানের কাস্টমার বা কর্মী তাঁদের তথ্য নিয়ে প্রথমে সেই দোকানের সাথে যোগাযোগ করবেন, কারণ তথ্যের মালিক দোকান।

৭. কুকি

শুধু লগইন ধরে রাখা আর ফর্ম সুরক্ষার জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার হয়। বিজ্ঞাপন বা অন্য সাইটে অনুসরণের কুকি নেই।

৮. নীতি বদল

এই নীতি বদলালে ওয়েবসাইটে আর অ্যাপে জানানো হবে, উপরে হালনাগাদের তারিখসহ।

যোগাযোগ

ePOSBD · Motijheel, Dhaka
+8801911669927 · info@eposbd.com

ePOSBD

ePOSBD-এর তৈরি সবারপ্রিয়: বাংলাদেশের ব্যবসার জন্য POS, Accounts, HRM ও Payroll সফটওয়্যার।

সফটওয়্যার

ফিচার ব্যবসার ধরন দাম

কোম্পানি

ক্লায়েন্ট ফ্রি ট্রায়াল লাইভ ডেমো শপে লগইন

যোগাযোগ

+8801911669927 WhatsApp info@eposbd.com Motijheel, Dhaka
© 2026 ePOSBD. সর্বস্বত্ব সংরক্ষিত। শর্তাবলি গোপনীয়তা নীতি
কোনো কার্ড লাগবে না

ফ্রি ট্রায়াল শুরু করুন

তথ্য দিন — আমাদের টিম ফোন করে সেটআপে সাহায্য করবে।

পাঠালে আপনি আমাদের শর্তাবলি ও গোপনীয়তা নীতি মেনে নিচ্ছেন।